1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ভূমি সেবা সপ্তাহ শুরু - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় ভূমি সেবা সপ্তাহ শুরু

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৪৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলা প্রশাসক চত্ত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সেবা সপ্তাহের কার্যক্রম চলবে। এবারের প্রতিপাদ্য “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, এই সেবা সপ্তাহের উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা তৈরী করা । এই ভূমি সপ্তাহে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে। জেলা প্রশাসক চত্ত্বরে তিনটি স্টল থেকে জনগনকে সেবা দেয়া হবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি,এম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন, ভূমি অধিগ্রহন কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফিরোজা পারভীন এবং সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews