1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ১৩ তম ত্রি বার্ষিক সাধারণ সভা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ১৩ তম ত্রি বার্ষিক সাধারণ সভা

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩ তম ত্রি-বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। শহরতলীর চারমাথা ভবের বাজার ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিএনপি চেয়ারপার্সন এর বিশেষ সহকারী ও বিআইডব্লিউটিসির সাবেক চেয়ারম্যান
এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সভার উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুলের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া ৪ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মোশারফ হোসেন,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রাসেল মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মিন্টু খান। সংগঠনের গত তিন বছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের
সাংগঠনিক সম্পাদক,সৈয়দ কবির আহম্মেদ মিঠু। এসময় বিভাগীয় কমিটি ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews