1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী গ্রেফতার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৩৯ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন পালিয়ে থাকা মোঃ জুয়েল (৩৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার দিনগত রাত ৩ টার দিকে শহরতলীর মাটিডালি এলাকা থেকে তাকে আটক করেছে। গ্রেফতারকৃত জুয়েল দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর মাঠপাড়ার আব্দুল গফুরের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সহকারী পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার জেলার সদর থানাধীন মাটিডালি এলাকায় পাঁচবিবি থানার মামলার ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ(১)(খ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জুয়েল অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাত ০৩ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া মাটিডালি এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জুয়েল কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews