1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় যুবদলের নামে একটি মিথ্যা অটোরিকশা ভাংচুরের ঘটনা ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় যুবদলের নামে একটি মিথ্যা অটোরিকশা ভাংচুরের ঘটনা ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া প্রেসক্লাবে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে মিথ্যার প্রতিবাদ করলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে বলতে যাই যে-বগুড়া সদর উপজেলা যুবদলের নামে একটি মিথ্যা অটোরিকশা ভাংচুরের ঘটনা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সংগঠনের নাম ব্যবহার করে এই মিথ্যা প্রচারণা চালানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ।

আমরা দৃঢ়ভাবে জানাতে চাই বগুড়া সদর উপজেলা যুবদল ও জেলা যুবদল সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আমাদের কর্মীরা কখনোই জনসম্পদের ক্ষতি করে না কিংবা সাধারণ মানুষের যানবাহন ভাঙচুরের মতো ন্যাক্কারজনক কাজে জড়িত নয়। কিন্তু পলাতক ফ্যাসিস্টের দোসর ও অসাধু মহল যুবদলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। এরকম বিশৃঙ্খলার মাধ্যমে ঘাপটিমারা আওয়ামী দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। নইলে দুষ্কৃতিকারীদের দাপটে দেশ আবারো অস্থিতিশীল হয়ে পড়বে। ষড়যন্ত্রকারীরা যাতে ফায়সা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। তাহলে দেশের প্রকৃত গণতন্ত্র সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।
আমরা স্পষ্ট করে বলতে চাই-এই ঘটনার সঙ্গে বগুড়া জেলা বা সদর উপজেলা যুবদলের কোনো সম্পর্ক নেই। বরং ষড়যন্ত্রমূলকভাবে আমাদের ওপর দায় চাপিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আমরা এই ন্যাক্কারজনক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার স্পষ্টভাবে বলেছেন- যে কোনো দলীয় নির্দেশ অমান্য করা, ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করা কিংবা সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করা মোটেই বরদাশত করা হবে না। তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে বা নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থ্য গ্রহণ করতে হবে। প্রয়োজনে এ ধরনের বেআইনি কার্যকলাপে জড়িতদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।

সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাচ্ছি-

১. এই মিথ্যা অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

২. রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থেকে আমাদের গণতান্ত্রিক রাজনীতি ও কর্মসূচিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বন্ধ করতে হবে।

৩. সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য অবিলম্বে অপসারণ ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

আমরা আবারও স্পষ্ট করছি-বগুড়া জেলা যুবদল ও সদর উপজেলা যুবদল জনগণের স্বার্থ রক্ষায়, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবসময় শান্তিপূর্ণভাবে কাজ করছে এবং করবে। কোনো ধরনের অপপ্রচার বা ষড়যন্ত্র আমাদের গণতান্ত্রিক আন্দোলন ও সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন থেকে দুরে সরিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।

এসময় জেলা ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews