1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় যুবদল নেতা ব্যবসায়ী খোকন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় যুবদল নেতা ব্যবসায়ী খোকন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া শহরের মালতিনগর ১১ নং ওয়ার্ডের যুবদলের সদস্য ও ব্যবসায়ী মো: হাবিবুর রহমান খোকন হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে। বুধবার দুপুরে খোকনের এলাকাবাসী শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত খোকনের স্ত্রী,  শিশু কণ্যা, যুবদল নেতা শাকিলসহ এলাকাবাসী। বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে খোকন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করলে কঠোর কঅমসুচি পালন করা হবে।

উল্লেখ, ব্যবসায়ী হাবিবুর রহমান খোকনকে দুবৃত্তরা হত্যা পালিয়ে যায়। এহত্যাকাণ্ডের ৪দিন পর শুক্রবার রাতেমামলা দায়ের হয়েছে। এ মামলায় মোট ২৫জনকে আসামি করা হয়েছে । এদের মধ্যে ১৭জনের নাম উল্লেখ করা হয়েছে। আর বাকি ৮জন অজ্ঞাতনামা।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন মুন্না, ছামিউল, রকি, সিয়াম, সাগর, ধলা, মেহেদী, কাকন, মহিন, শাহিন, শাওন ও রাফিদ। এদের বাড়ি শহরের সেউজগাড়ী, কৈচর এলাকার বাসিন্দা।

এর আগে, গত সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে খোকন ও তার বন্ধু বাধন মোটরসাইকেলে করে সাবেক ছাত্রদল নেতা পাভেলকে দেখতে সেউজগাড়ী পালপাড়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীদের একটি দল তাদের ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যে রামদা ও হাসুয়া দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি কোপানো হয়। মাথা, হাত, পা, শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে খোকন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খোকন ও বাধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।
নিহত হাবিবুর রহমান খোকন মালতিনগর দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি পেশায় রেন্ট-এ-কার ব্যবসায়ী ছিলেন এবং বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ড যুবদলের একজন সক্রিয় সদস্য ছিলেন।

বগুড়া সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) হাসান বাসির বলেন, খোকন হত্যাকাণ্ডে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews