1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩২৬ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।
সোমবার বিকাল ৪টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গিয়ে এই আশ্বাস দেন তিনি।

বিদ্যুতে ঝলসে যাওয়া এই রোগীদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা সাহস রাখুন, আপনাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হবে।

এসময় রথযাত্রায় আহত ছাড়া সাধারণ রোগীদেরও খোঁজ-খবর নেন প্রতিমন্ত্রী।

পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও আমার মন্ত্রীর নির্দেশে আমি দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে এসেছি। আহতদের মধ্যে দু-একজনের অবস্থা একটু খারাপ হলেও বাকীদের অবস্থা শঙ্কামুক্ত।”

উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া। বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে চিকিৎসা নিতে আসে। কিন্তু বগুড়ায় কোনো পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নেই- এই বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের প্রক্রিয়া চলছে। প্রথমে বিভাগীয় শহরের হাসপাতাল এবং পরে জেলা পর্যায়ের হাসপাতালে বার্ন ইউনিট করা হবে।”

হাসপাতাল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলম, মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল ও বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews