1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল হত্যাকান্ডের মোস্ট ওয়ানটেড গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল হত্যাকান্ডের মোস্ট ওয়ানটেড গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২২৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ২৯ টি মামলার আসামী চাঞ্চল্যকর ‘ব্রাজিল’ হত্যার মোস্ট ওয়ানটেড মামলার মূল পরিকল্পনাকারী আকতারুল মেম্বার (৪৯)কে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার রাতে বগুড়া উপ শহর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত কাহালু উপজেলার সামন্তহার পোড়াপাড়ার মৃত মোবা পাগলার ছেলে। বৃহস্পতিবার বগুড়া র্যাব ১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত ৯ জুন কাহালু থানাধীন সামন্তহার এলাকায় মোছাঃ আঞ্জুয়ারা বিবি (৬০) থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে ব্রাজিল (৩৩) বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। কতিপয় ব্যক্তির সাথে পুকুর চাষের বিষয়সহ রাজনৈতিক বিষয়াদি নিয়ে তার ছেলের দীর্ঘদিন যাবত বিরোধ চলমান ছিল। এরই সূত্র ধরে গত ৮ জুন রাত পৌনে ১১ টার দিকে তার ছেলে মোটরসাইকেল যোগে বগুড়া শহর হইতে বাড়ী ফেরার পথে কাহালু থানাধীন সামন্তাহার পোড়াপাড়া গ্রামস্থ তিন রাস্তার মোড়ে পৌছালে আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে চাপাতি দ্বারা আঘাত করে হত্যা করে। এই নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডটি বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে কাহালু থানার মামলা দায়ের করেন। এ ঘটনার পরপরই র‌্যাব-১২ সিপিএসসি, বগুড়া মামলার তদন্তকারী কর্মকর্তার সহিত সার্বক্ষণিক সমন্বয় করতঃ ছায়াতদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রুজুকৃত মামলার আসামী বগুড়া জেলার গাবতলী থানাধীন বেতোয়ারকান্দী এলাকায় অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুন রাতে বগুড়া সদর থানাধীন উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আকতারুল মেম্বারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, প্রায় ২ বছর পূর্বে ব্রাজিলের নেতৃত্বে তার ৫ বিঘা একটি পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছিল। পরবর্তীতে এই ০৫ বিঘা পুকুরটি ব্রাজিল দখল করে নিয়েছিল এবং ঐ দিন রাতেই ব্রাজীলের খালাতো ভাই মন্টু তার মেজ ছেলেকে চাকু মারে, বাড়িঘর লুট করে। এছাড়াও তাকে ৪ বার মারার চেষ্টা করেছিল এবং প্রায়ই তাকে ফোন করে বলতো বউকে বিধবা করবে। সেই ক্ষোভে সে তখন হতেই ব্রাজিলকে হত্যার পরিকল্পনা করে। এরই সূত্র ধরে গত ৮জুন আকতারুল মেম্বারসহ সাতজন পূর্ব পরিকল্পনামতে রাত সাড়ে ১০ টার দিকে ব্রাজিল মোটরসাইকেল নিয়ে তার বাড়ি যাওয়াার পথে পথরোধ করে আঘাত করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলাটির তদন্তকারী সংস্থা বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews