1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ খোকন পার্কে বগুড়া শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য এ্যাড. রিয়াজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শহর জামায়াতের সহকারী সেক্রটারী অধ্যাপক রফিকুল আলম, শিবিরের বগুড়া শহর শাখার সাবেক সভাপতি এ্যাড. আলাউদ্দিন সোহেল, শহর জামায়াতের সহকারী সেক্রটারী মোঃ আল- আমিন, শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর জামায়াতের অফিস সম্পাদক মাওঃ আব্দুল হামিদ বেগ, শহর শিবির সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, শহর জামায়াতের আইন সম্পাদক আইন সম্পাদক এ্যাড. শাহিন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, মাওলানা মাওঃ আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা হেদাইতুল ইসলাম, এ্যাড. নূরুল ইসলাম আকন্দ, আব্দুল হাদী শফিক, এনামুল হক রানা, আল জাবের হক্কানী প্রমূখ। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়নের জন্যই জামায়াতে ইসলামীসহ অধিকাংশ রাজনৈতিক দল পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবী জানাচ্ছে। আমরা মনেকরি যারা বিরোধীতা করছেন তারাও একদিন পি আর পদ্ধতির সুফল বুঝতে সক্ষম হবেন এবং এই দাবী মেনে নিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews