1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সদ্য ঘোষিত ছাত্রদল কমিটিতে পদবঞ্চিতদের আমরণ অনশন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় সদ্য ঘোষিত ছাত্রদল কমিটিতে পদবঞ্চিতদের আমরণ অনশন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৮৫ বার

নিজস্ব প্রতিবেদক

সদ্য ঘোষিত বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়ায় পদবঞ্চিত নেতাকর্মীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে শহরের শহীদ খোকন পার্কের শহীদ মিনারে তারা এ অনশন শুরু করেন।
পদবঞ্চিতদের অভিযোগ, কী কারণে তাদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি, সে বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তারা জানিয়েছেন, উপযুক্ত কারণ না জানা পর্যন্ত এই আমরণ অনশন চলবে।

এর আগে কেন্দ্র থেকে ৫ জুন ঘোষিত হয় ১৬১ সদস্যের বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং ৯৩ সদস্যের শহর ছাত্রদল কমিটি। একই দিন জেলার সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসাসহ মোট ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক কমিটিও প্রকাশ করা হয়।

যদিও অন্যান্য ৬৮টি শাখা কমিটি নিয়ে আপত্তি না থাকলেও জেলা কমিটি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। তাদের দাবি, সদ্য ঘোষিত জেলা কমিটিতে ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতাকর্মী, এমনকি আওয়ামী লীগের নেতাদের সন্তানদেরও জায়গা দেওয়া হয়েছে।

পদবঞ্চিত নেতা নাসিরুদ্দিন মামুন বলেন, “আমরা বহু বছর ধরে ছাত্রদলের রাজনীতি করছি। সামনে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। অথচ আজ আমাদের মূল্যায়ন করা হলো না। কেন আমাদের বাদ দেওয়া হলো, তা না জানা পর্যন্ত অনশন চালিয়ে যাব।”

আরেক পদবঞ্চিত নেতা আলমগীর হোসেন বলেন, “নতুন কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে। যারা বিএনপির রাজনীতি করেন, তারাই আজ বঞ্চিত। এর প্রমাণও আমাদের কাছে রয়েছে।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, “যারা আজ অনশনে বসেছেন, তারা দীর্ঘদিন ধরে সংগঠনের কোনো কার্যক্রমে সক্রিয় ছিলেন না। এমনকি তারা ছাত্রদলে থাকবেন না যুবদলে যাবেন, সে বিষয়েও তারা কোনো স্পষ্ট অবস্থান দেননি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews