1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে হুমকি দিয়েছে অজ্ঞাক দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠেই বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়েছেন পরিবার ও এলাকাবাসীর।
সমন্বয়ক আহসান হাবীব সায়েমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। সে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আহসান হাবিব সায়েম  বলেন, গতকাল রাতে কোন এক সময় আমার বাড়ির ঘরের দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এমন লেখাটি দেখতে পেয়ে আমার ভাবি আমাকে জানায়। আমি আমার শোয়ার ঘরের দেয়ালে লেখাটি দেখতে পাই। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে পড়েছি।  পরিবারের সাথে পরামর্শ নিয়ে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।
সায়েম  আরও বলেন,  বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরা পায়তারা এসব করতে পারে।চালাছে।  আজ এটি আমার বাসায় আমার রুমের পাশেই লিখেছে। আজ আমাকে হুমকি দিয়েছে কাল আমার অন্য ভাইয়ের বাসায় লেখবে ও  হুমকি দিতে পারে। আমি এর সুষ্ঠু বিচারে দাবি জানাচ্ছি।
 বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, আহসান হাবিব সায়েমের বাড়ির দেওয়ালের লেখার
বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আতংকের। ২৪ এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক। সায়েমকে আইনগত পদক্ষেপ নিতে আমি পরামর্শ দিয়েছি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, সায়েমের বাড়ির ঘরের দেওয়কলের লেখার ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews