1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সমন্বয় মাহিনকে দেখে ভুয়া শ্লোগানে দুই গ্রুপে উত্তেজনা, সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণে  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় সমন্বয় মাহিনকে দেখে ভুয়া শ্লোগানে দুই গ্রুপে উত্তেজনা, সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণে 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৭ বার
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারকে দেখে ভুয়া ভুয়া স্লোগানে দুই গ্রুপে উত্তেজনা। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে সরকারি আজিজুল হক কলেজে এ ঘটনা ঘটে। কলেজে মতবিনিময় করার কথা থাকলেও তোপের মুখে একপর্যায়ে তা না করেই চলে যান সমন্বয়ক মাহিন সরকার।
এসময় শিক্ষার্থীদের দুই গ্রুপ পাল্টাপাল্টি অবস্থান নিলে উত্তেজনা বাড়ে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন সেনাবাহিনীর সদস্যরা। পরে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের কক্ষে মাহিন সরকারসহ অন্য নেতারা সেনাবাহিনীর সাথে বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কলেজ চত্বরে অপর গ্রুপ বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় এবং সমন্বয়ক মাহিন সরকারকে কলেজ চত্বর ত্যাগ করতে ১০ মিনিটের আলটিমেটাম দেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বগুড়ায় আসেন। তিনি সকালে বগুড়ার শহীদদের কবর জিয়ারত করেন এবং দুপুরে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বিকালে সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে ছাত্র-নাগরিক মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া। এতে মাহিন সরকার যোগ দিতে আসলে অপর আরেকটি গ্রুপ তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। একপর্যায়ে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।
ভুয়া ভুয়া স্লোগান দেয়া গ্রুপের শিক্ষার্থীরা বলেন, আমরা সমন্বয়ক হিসেবে সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে চিনি। অন্য কোনো সমন্বয়ককে মানি না। ওই দুই সমন্বয়ক না আসলে কোনো কর্মসূচি হবে না। এসময় অনুষ্ঠানের আয়োজন করা গ্রুপ তাদের সাথে বসার আহ্বান জানালে তারা প্রত্যাখান করেন। পরে সেনাবাহিনী এসে মাহিন সরকারসহ অন্যান্যদের নিয়ে কলেজের অধ্যক্ষের কক্ষে বসেন।
পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মাহিন সরকার সেনাবাহিনীর সহায়তায় গাড়িতে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন।
এসময় মাহিন সরকার সাংবাদিকদের বলেন, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে স্লোগান দিয়েছেন। তাদের বক্তব্য স্পষ্ট নয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews