1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৩৩ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মাঝিরা সেনানিবাসে মঙ্গলবার সকালে আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এর ৮৫তম সাঁজোয়া রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: খালেদ আল মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। এছাড়াও আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এর কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত ছিলেন। তিনি নবীন সৈনিকদের দেশ মাতৃকার কল্যাণে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে বগুড়া এরিয়ার সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে মোট ২৩১ জন রিক্রুট অংশগ্রহণ করেন। অস্থায়ী নং ৮৬০২ রিক্রুট মো: মেহেদী সর্ব বিষয়ে সেরা হওয়ায় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে নির্বাচিত হয়। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews