1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকসহ ৩ জনের ফাঁসি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকসহ ৩ জনের ফাঁসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২১০ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় পরকীয়া প্রেমের কারণে স্বামী আশিক হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন এবং প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড এ দিয়েছে আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, জেলার সারিয়াকান্দির কুটিবাড়ী এলাকার ছফু খাঁর ছেলে শিবলু ওরফে ফকির, রামনগর এলাকার সিরাজুল ইসলাম তরফদারের ছেলে শান্ত মিয়া ওরফে সিয়াম এবং আমতলী এলাকার তরিকুল মণ্ডলের ছেলে নাইম মণ্ডল। যাবজ্জীবন দণ্ড পাওয়া মৃত আশিকের স্ত্রী মিনা বেগম।

এসব তথ্য নিশ্চিত করে সহকারি পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক খান জানান, পরকীয়ার জেরে মিনা বেগমের সঙ্গে আশিক মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে মিনা বেগম তার প্রেমিক শিবলু ফকিরের সঙ্গে পরামর্শ করে আশিককে হত্যার পরিকল্পনা করে। সেই মোতাবেক শিবলু ফকির তার দুই সহযোগী নয়ন ও নাইম ইসলামকে সঙ্গে নেয়।

আব্দুর রাজ্জাক আরও জানান, ২০২০ সালের ২ অক্টোবর বিকালে আশিক ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর নিখোঁজ ছিলেন। দু’দিন পর ৪ অক্টোবর সকালে উপজেলার ছাগলধরা গ্রামে বাঙালি নদীতে তার মুখ ঝলসানো মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, নিহতের ভাই আনিস উদ্দিন রাতেই সারিয়াকান্দি থানায় মিনা বেগমসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত। পরে আদালত থেকে দন্ডপ্রাপ্তদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews