1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় হত্যা মামলায় ফাঁপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় হত্যা মামলায় ফাঁপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি ফাপোঁড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ । বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে সদর উপজেলার ফাঁপোড় কৈচর পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মুস্তাফিজ হাসান।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ফাঁপোড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কৈচড়পুর্বপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে ।

ডিবির ওসি জানান,  ফাঁপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসানের নামে দুইটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের মাধ্যমে ডিবি জানতে পারে মেহেদী হাসান নিজ বাড়িতে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মেহেদী হাসানকে আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews