1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে শুয়ে চাষীদের মহাসড় অবরোধ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে শুয়ে চাষীদের মহাসড় অবরোধ

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৮ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় অযৌক্তিকভাবে হিমাগারের আলু সংরক্ষণ ব্যয় বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক ও আলু চাষিরা। সোমবার দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর স্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকরা নাটোর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে শাজাহানপুর থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কৃষকরা জানান, গত মৌসুমে হিমাগারে আলু সংরক্ষণের জন্য কেজি প্রতি ৫ টাকা ভাড়া নির্ধারিত ছিল। তবে চলতি মৌসুমে হিমাগার মালিকরা একতরফাভাবে ৩ টাকা বাড়িয়ে কেজি প্রতি ৮ টাকা নির্ধারণ করেছেন। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কৃষকরা মানববন্ধন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পরে বিক্ষোভকারীরা শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন। এতে হিমাগারের সংরক্ষণ ব্যয় আগের মতো কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews