1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৪৫ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ায় ৫ লাখ ১২ হাজার ৬৮৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সাংবাদিক ওরিয়েন্টেশনে এসব বিষয়ে অবহিত করা হয়।

ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে সারা দেশের ন্যায় বগুড়ায় ১ জুন শনিবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

সভায় বগুড়া সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম বলেন, জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে। এ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৯২১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫০ হাজার ৭৬৭ জন শিশুকে লাল রঙয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, মোট ২ হাজার ৮শ’ ৬৭টি কেন্দ্রে দুই প্রকারের এই শক্তিশালী ক্যাপসুল খাওয়ানো হবে। তবে কোন বাচ্চার অভিভাবক বা বাচ্চা এই ক্যাপসুল না খেতে চাই তো তাকে জোর করে খাওয়ানো হবে না। এই ভিটামিন এ খাওয়ানোকে কেন্দ্র করে অনেকেই গুজব ছড়াতে পারে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোন শিশু যদি ক্যাম্পেইন চলাকালে ভিটামিন এ ক্যাপসুল খেতে ব্যর্থ হয় তাহলে নিয়মিত কেন্দ্র থেকে পরে গ্রহণ করতে পারবে। এবারের ক্যাম্পেইনে জেলার দুইটি বাস টার্মিনালে থাকবে ভ্রাম্যমাণ কেন্দ্র। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইনের প্রতি কেন্দ্রে স্বেচ্ছাসেবীসহ মোট ৩ জন করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

সভায় বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আখতারুজ্জামানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews