1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৬ দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করলো শিক্ষার্থীরা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় ৬ দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করলো শিক্ষার্থীরা

  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ। সোমবার সকাল ৯টায় এ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এতে কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় রেডিওলোজী ২য় বর্ষের শিক্ষার্থীরা জানান, গত ১৪ বছর যাবৎ মেডিক্যাল টেকনোলজিস্টরা নানাভাবে বৈষম্যের শিকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া। একইসঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার।
ফিজিওথেরাপি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীরা জানান , আমাদের সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম এবং গ্রাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগ বিধিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে রূপান্তর করতে করতে হবে।
এ সময় সরকারের প্রতি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে আহ্বান জানান অন্য বক্তারা।
সকাল সাড়ে ৯ টায় সিভিল সার্জন ডা. শফিউল আজম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ৬ দফা দাবি যৌক্তিক। তবে জেলা ভিত্তিক ভাবে আামদের কিছু করার নাই। আমরা উদ্ধর্তন কতৃপক্ষকে বিষয়টি জানিয়েছি তারা এব্যাপারে সিন্ধান্ত নেবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews