1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৭ দফা দাবিতে মূক-বধির সংঘের অবস্থান কর্মসূচি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ৭ দফা দাবিতে মূক-বধির সংঘের অবস্থান কর্মসূচি

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার

নিজস্ব প্রতিবেদক

৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে বগুড়া মূক-বধির সংঘ। বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রায়হান আহম্মেদ তালুকদার রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ উল আলমের সঞ্চালনায় এতে সংঘের অর্ধশতাধিক সদস্য অংশ নেন।

কর্মসূচিতে তারা দাবি জানান, সংস্থার নামে নিজস্ব কার্যালয় স্থাপনে সরকারি ভূমি বরাদ্দ, দরিদ্র ও ভবঘুরে বধির সদস্যদের আত্মকর্মসংস্থান ও আবাসন সহায়তা, সকল বধির সদস্যদের সামাজিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিতকরণ, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে ভিজিএফ কার্ড ও খাদ্যসামগ্রী বরাদ্দ, স্থানীয় গণপরিবহনে হাফ ভাড়ার ব্যবস্থা, ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিলি ব্যাংক থেকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান এবং জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকায় আসন্ন ১৫ দফা দাবিতে মহাসমাবেশে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা।

অবস্থান কর্মসূচি শেষে বগুড়া মূক-বধির সংঘের সদস্যরা জেলা প্রশাসক হোসনা আফরোজার নিকট স্মারকলিপি প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews