1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২০২ বার
নিজস্ব প্রতিবেদক
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ’ শ্লোগানে বগুড়ায় বৃক্ষরোপণ অভিযান ও ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা ২৪ শহরের পৌরপার্কে টিটু মিলনায়তনে শনিবার বেলা ১১ টায় শুভ উদ্বোধন করা হয়েছে।  বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া -৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বগুড়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনের এক আলোচনা সভায় বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  পুলিশ সুপার জাকির হাসান, জেলামুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু। স্বাগত বক্তব্য সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মতলুবুর রহমান।
শেষে সামাজিক বনায়নে উপকারীভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়। এর আগের অতিথিবৃন্দ বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews