1. admin@bogurapost.com : admin :
বগুড়া আর্ট কলেজের ৫ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর শেষ দিন দর্শকদের উপচে পড়া ভীড় - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া আর্ট কলেজের ৫ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর শেষ দিন দর্শকদের উপচে পড়া ভীড়

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া আর্ট কলেজ আয়োজিত ৫ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর শেষ দিনে শুক্রবার সকল বয়সের দর্শকদের ভীড় ছিল চোখে পড়া মতো। টিটু মিলনায়তনে গ্যালারীদের দর্শকদের উপচে পড়া ভীড় দেখা গেছে। শুক্রবার ছুটির দিন হওয়ার পরিবারের সকলকে নিয়ে প্রদর্শনীতে এসেছেন অনেকেই। সেকারণে প্রদর্শনীর গ্যালারী দর্শকদের উপস্থিতিতে ভরে গেছে।

গত ২৪ ফেব্রুয়ারী সোমবার বিকেলে বগুড়া শহরের টিটু মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ঐতিহ্যবাহি বগুড়া আর্ট কলেজ আয়োজিত ৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর শুরু করেছিল।
এ প্রদর্শনীতে দেশ, বিদেশ, শিক্ষক, শিক্ষার্থী ও গুণী খ্যাতিনামা শিল্পীদের দুই শতাধিক চিত্রকর্ম এ প্রদশনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী উদ্বোধনের পর থেকেই আবাল বৃদ্ধ সকল বয়সের মানুষ দেখতে ভীড় জমাচ্ছেন। বগুড়ায় এই প্রথমবারের মতো জমকালো আয়োজনে বৃহত্তর শিল্পকর্ম প্রদর্শনী দেখে এখানকার দর্শনীরা খুশি।

শিল্প সংস্কৃতির বিকাশে আমাদের এই প্রয়াসকে সাফল্যমন্ডিত করার লক্ষ্য সোমবার বিকেলে এ ৫ দিনব্যাপী প্রদর্শনীর শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) পিএম ইমরুল কায়েস প্রধান অতিথি ছিলেন। য়বগুড়া আর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ উম্মে হাবিবার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,বগুড়া পৌরসভার সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, বগুড়া আর্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হেলেনা খানম ইরানী। এসময় শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বগুড়া আর্ট কলেজের প্রভাষক নিশাত মোনোয়ারা জানান, ৫ দিনব্যাপী এ প্রদর্শনীতে প্রতিদিনই  শিক্ষার্থীরা এসেছে। আজ শুক্রবার ছুটিদিন হওয়ায় পরিবারের সকল সদস্যরা একসাথে প্রদর্শনীতে এসেছে।সেজন্য শেষদিনে প্রদর্শনীতে অতীত দিনগুলোর চেয়ে ব্যাপক দর্শকের সমাগম ঘটেছে।

অনেক শিক্ষনীয় চিত্র দেখতে পাবে। যা শিক্ষার্থীদের আগামী জীবনে কাজে আসবে। এ প্রদর্শনীতে হারিয়ে যাওয়া কিছু  জিনিসপত্রের চিত্র দেখতে পাবে। এছাড়াও অনেক চিত্র আছে যেগুলো শিক্ষা জীবনে কাজে আসবে।

বগুড়া আর্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শহিদুল ইসলাম দুলাল জানান,  দেশ বিদেশে খ্যাতিনামা দুই শতাধিক শিল্পীদের চিত্রকর্ম এ প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। এমন সব বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম নিয়ে অতীতে বগুড়ায় এমন প্রদর্শনী হয়নি। এমন আয়োজন বগুড়া আর্ট কলেজ করেছে। আগামীতেও আরও বৃহত্তর পরিসরে প্রদর্শনী করা হবে।

বগুড়া আর্ট কলেজের সাবেক শিক্ষার্থী  জাহাঙ্গীর আলম জানান,  এমন চিত্রকর্ম প্রদর্শনী বগুড়ায় প্রথম হলো। এরকম সকল চিত্রকর্মের বিশেষ বিশেষ গুরুত্ব বহন করে। আজকে প্রদর্শনীর শেষ দিন হওয়ায় যারা আগে আসতে পারেননি তারা এসেছেন।সেজন্য আজ গ্যালারীতে দর্শকদের উপচে পড়া ভীড়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews