1. admin@bogurapost.com : admin :
বগুড়া কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৫ বার
নিজস্ব প্রতিবেদক
কারাগারে অসুস্থ বগুড়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হস্তান্তর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ।
গত বৃহস্পতিবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর একটি দল সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করে। পরের দিন বগুড়ার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেল সুপার ফারুক আহমেদ জানান,  কারাগারে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে অ্যাম্বুলেন্স যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতাল এর জরুরী বিভাগে নিয়ে যান।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তিনি কার্ডিওলজি বিভাগের সিসিইউ এর ৯ নং বেডে চিকিৎসাধীন ছিলেন।  পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হস্তান্তর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়।
সাবেক এমপি রিপুর পরিবার সূত্রে জানা গেছে, ২০১৩ সাল  থেকে রিপু হার্টের সমস্যায় ভুগছিলেন। তাঁর হার্টের দুইটি রক্তনালীতে ২৫ শতাংশ ও ৩০ শতাংশ ব্লক ছিল। তিনি পূর্বে হার্টের সমস্যাজনিত কারণে থাইল্যান্ডে চিকিৎসাও করিয়েছিলেন। এছাড়াও তাঁর উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর সমস্যা রয়েছে।
উল্লেখ, চলতি বছরের গত ৪ ও ৫ আগস্ট বগুড়া শহরের শিববাটি এলাকায় রাগেবুল আহসান রিপুর বাসায় দুদফা ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ৪ আগস্ট থেকেই তিনি স্বপরিবারে আত্মগোপনে ছিলেন। গত ৫ আগস্ট গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩ মামলা দায়ের করা হয়েছে।
এর আগে সম্প্রতিকালে বগুড়া কারাগারে অসুস্থ হয়ে ৪ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। যা তদন্ত চলমান রয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews