1. admin@bogurapost.com : admin :
বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ কেটে মৃত্যুদ্বণ্ডপ্রাপ্ত পলাতক ৪ কয়েদী গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ কেটে মৃত্যুদ্বণ্ডপ্রাপ্ত পলাতক ৪ কয়েদী গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২১৮ বার

আলমগীর হোসেন

সারাদেশের আলোচিত চাঞ্চল্যকর বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ কেটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদির পলায়নের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ছাদ কেটে রশির মাধ্যমে তারা পলায়ন করেন৷ পরে পুলিশ রাতে ৪ টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। এ ঘটনায় একাধিক তদন্ত কমিটি করা করা হচ্ছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলো, স্কুল ছাত্র নাঈম হত্যা মামলার আসামী জেলার কাহালু পৌর মেয়র ও বিএনপি নেতা আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া (৩১)( কয়েদি নং ৩৬৮৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু( কয়েদি নং ৯৯৮),  নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন( কয়েদি নং- ৫১০৫), এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ( কয়েদি নং- ৪২৫২) ।এ চাঞ্চল্যকর ঘটনা সুপরিকল্পিত এবং কারা কর্তৃপক্ষের চরম দায়িত্ব অবহেলা রয়েছে বলে সুশীল সমাজ মনে করছেন।

বুধবার সকালে নিজ কার্যালয়ে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তী প্রেসবিফ্রিংয়ে এসব তথ্য জানান

বগুড়া পুলিশ সুপার আরও জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক চারটায় জানতে পারেন বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে  বিছানার চাদর দিয়ে রশ্মি তৈরী করে প্রাচীর টপকিয়ে  ৪ জন ফাঁসির আসামী পালিয়েছে। তাৎক্ষণিক ভাবে ডিউটি রত সকল পুলিশকে তাদের গ্রেফতারের জন্য নির্দেশ দেয়া হয়। রাত আনুমানিক  ৪ টা ১০ মিনিটে সদর ফাঁড়ির এস আই খোরশেদ আলম তার নেতৃত্বে শহরের চেলোপাড়া চাষী বাজার থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। এরপর তাদেরকে পুনরায় কারাগারে পাঠানো হবে।

এ ব্যাপারে জেলা কারাগারের সুপার আনোয়ার হোসেন, জেলার কোন কথা বলতে রাজি না হলেও। ডিআইজি ( প্রিজন) কামাল হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত কমিটি হয়েছে। তবে কয় সদস্য বিশিষ্ট তা জানেন না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। বিষয়টি দেখতে অতিরিক্ত আইজি ( প্রিজন) আসছেন।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসক বলেন, দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে সাড়ে চারটার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে এডিএমকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews