1. admin@bogurapost.com : admin :
বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুলে ২০ জন ছাত্রী গরমে অসুস্থ্য - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুলে ২০ জন ছাত্রী গরমে অসুস্থ্য

  • আপডেট সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৩৫ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া কালেক্টরেট পাবরিক স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার প্রায় ২০ ছাত্রী প্রচন্ড গরমে অসুস্থ্য হয়ে পড়ে। রবিবার দুপুরে টিফিন খাওয়ার পর এ ঘটনা ঘটেছে। এ অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি করে স্কুল ছুটি ঘোষনা করা হয়েছে। তবে কোন ছাত অসুস্থ্য হওয়ার খবর পাওয়া যায়নি।

বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন সরদার জানান, কোল্ড এলাজির কারণে ৬ষ্ঠ শ্রেনীর একজন ছাত্রী প্রথমে অসুস্থ হয়ে পড়ে। এ সংবাদ পেয়ে তাকে অফিসে এনে সুস্থ্য করার চেষ্টা করা হচ্ছে। এ সময়ের মধ্যে একই ক্লাসের আরও ৩ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ খরব স্কুলে ছড়িয়ে পড়লে আরও বেশ কয়েক জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ফলে কয়েকজন অভিভাবককে মোবাইল করে স্কুলে আসতে বলি এবং প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। কোন ছাত্র অসুস্থ হয়নি। এটা কিছুটা গরমে আর কিছুটা প্যানিকের কারণে এ অবস্থা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় জানান, স্কুলে ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিদেশ দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews