1. admin@bogurapost.com : admin :
বগুড়া কাহালুতে নকল সোনার মুর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া কাহালুতে নকল সোনার মুর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

  • আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালুতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণার সময় হাতেনাতে  দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ । গত মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার মহিষামুড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার খাগড়া গ্রামের ওছমানের পুত্র আরাফাত হোসেন সবুজ (৩৩) ও ভান্ডুরিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র সোহেল (২৬) নামের দুই প্রতারক।

পুলিশ সূত্রে জানা গেছে,  চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরবসন্তপুর গ্রামের রুবেলের সাথে গ্রেফতারকৃত প্রতারকদের বগুড়ায় পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে প্রতারণার ফাঁদ পাতে প্রতারক চক্র। ঘটনার দিন মুহিষামুড়া এলাকায় ৫০ হাজার টাকা নিয়ে আসে রুবেল। তার কাছ থেকে ৫০ হাজার টাকা একটি নকল সোনার মূর্তি দেওয়ার সময় স্থানীয় জনতার নজরে পড়লে জনতার সহায়তায় তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ১১০ গ্রাম ওজনের একটি নকল সোনার মূর্তি।

কাহালু থানার এস আই মোঃ রুবেল হোসেন জানান, এঘটনায় প্রতারিত ব্যক্তি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।  গ্রপ্তারকৃতদেরকে  বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews