বগুড়ার কাহালুতে ৪ বছরের শিশু কন্যা মুশফিকাকে হত্যা করে এক মায়ের আত্নহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল গ্রামের দরিদ্র ভ্যান চালক মোঃ আব্দুল মোমিন (২৬) স্ত্রী জুলেখা ও তাদের ৪ বছরের একমাত্র কন্যা মুশফিকা।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে ভ্যান চালক আব্দুল মোমিন তার মেয়ে মুশফিকাকে নিয়ে ঘটনার দিন সকালে একই সাথে খাবার খেয়ে বাবা আব্দুল মোমিন রোজগারের উদ্দেশ্য বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়৷ দুপুরে মোমিন খাবার খেতে বাড়িতে আসে। এসময় ঘরের দরজ বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে তার সন্দেহ হলে ঘরের জানালা খুলে তাঁর স্ত্রী জুলেখা কে শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে তার মরেদহ ঝুলতে ও মেঝেতে তার কন্যা সন্তান মুশফিকার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ে। তার কান্নায় প্রতিবেশীরা এগিয়ে এসে কাহালু থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। পুলিশের ধারণা স্ত্রী জুলেখা তার ৪ বছরের শিশু কন্যা মুশফিকাকে হত্যা করে সে সেলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে জুলেখা তার কন্যা সন্তানকে হত্যা করে নিজে আত্নহত্যা করেছে তার কারণ জানা যায়নি।
Leave a Reply