নিজস্ব প্রতিবেদক
বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মুকুল মন্ডল। তিনি ওই গ্রামের আব্দুল বাছেদ মন্ডলের ছেলে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিক ইকবাল জানান, দীর্ঘদিন ধরে মুকুল মন্ডলের সঙ্গে একই গ্রামের আনোয়ারুল ইসলাম মাস্টারের জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল ৮টায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ আনোয়ারুল ইসলাম তার ভাই-ভাতিজাসহ ৬-৭ জন মুকুল মন্ডলের বাড়িতে হামলা চালায়। এসময় মুকুল মন্ডল, তার বাবা আব্দুল বাছেদ মন্ডল, ভাই আব্দুল মোমিন মন্ডল ও মাসহ ৪ জনকে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। গ্রামবাসী আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মুকুল মন্ডলের মৃত্যু হয়।
তিনি আরো জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply