1. admin@bogurapost.com : admin :
বগুড়া জেলা আ'লীগের সেক্রেটারী, সাবেক এমপি রাগেবুল আহসান রিপু গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া জেলা আ’লীগের সেক্রেটারী, সাবেক এমপি রাগেবুল আহসান রিপু গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া-৬ আসনের সাবেক এমপি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  রাগেবুল আহসান রিপুকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার মধ্যরাতে র‍্যাব-১৪ সহযোগিতায় ১২ এর একটি দল তাকে গ্রেফতার করেন। তাঁর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩ টি মামলা রয়েছে। বৃহস্পতিবার  র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প কমান্ডার মেজর এম আবুল হাশেম সবুজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
র‍্যাব জানিয়েছে, সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তবে র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। র‍্যাব সদস্যরা তাকে মোহনগঞ্জ থেকে গ্রেপ্তারের পর নেত্রকোনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে।
র‍্যাবের কর্মকর্তা জানিয়েছেন, রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে থাকা প্রতিটি মামলার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। পরে বগুড়া-৬ আসন মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ছেড়ে দেওয়া হলে নৌকার প্রার্থী রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ৪ আগস্ট  রিপুর শহরের কালিতলা বাসায় ও গািতে অগ্নিসংযোগ করা হয়। সেদিনের পর থেকেই তার প্রাসাদসম বাড়িতে ঝুলছে তালা, পরিবারসহ আত্মগোপনে ছিলেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews