নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের অপসারণ ও পদত্যাগের দাবিতে বগুড়া বিচার বিভাগের কর্মচারিরা দ্বিতীয় দবনের নঢায় আজও তালা ঝুলিয়ে কলমবিরতি ও বিক্ষোভ করেছেন। দুপুর আড়াই টা পর্যন্ত সকল আদালতে কার্যক্রম বন্ধ থাকে।
রোববার (২৪ আগস্ট) সকাল সোয়া ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। ভারপ্রাপ্ত নাজির শাহিন ইকবাল কর্তৃক নেজারত আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো. মনিরুজ্জামানের সাথে অশোভন আচরণ করলে আদালতের কর্মচারির সাথে মারপিটের ঘটনার প্রেক্ষিতে এই কলম বিরতি কর্মসূচি শুরু হয়। পরে জেলা জজের সম্মেলন কক্ষে জেলা জজ ছাড়া অন্যান্য বিচারক, কর্মচারি ও বার নেতৃবৃন্দের এক সভায় বেলা আড়ইটা থেকে আদালতের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়। পরে বিকেলে আদালত স্বাভাবিক কার্যক্রম চলে।
বগুড়া কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, দুই বিচারকের প্রত্যাহার দাবিতে বেলা আড়াই টা পর্যন্ত কোন আদালতে বিচার কার্য পরিচালনা হয়নি। পরে আদালতগুলোর কার্যক্রম স্বাভাবিক হয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply