1. admin@bogurapost.com : admin :
বগুড়া ধুনটে দুই সাংবাদিকসহ আ’লীগের ৮১ জনের বিরুদ্ধে নাশকতার মামলা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া ধুনটে দুই সাংবাদিকসহ আ’লীগের ৮১ জনের বিরুদ্ধে নাশকতার মামলা

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনটে ৬ বছর আগে বিএনপির মিছিলে ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগে দুই সাংবাদিক ও  আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার  ধুনট উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, শরিফ উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান এসএম মাসুদ রানা, বগুড়ার সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমজাদ হোসেন মিন্টু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বগুড়া প্রতিনিধি এএইচএম আখতারুজ্জামান, প্রভাষক সিরাজুল হক লিটন, রাশেদ আল-আমিন আলম, এসএম আরিফ বিল্লাহ সুমন, শিক্ষক কামরুল হাসান, রুহুল আমিন লিটন ও হাসান খসরু নুপুরসহ আরও অনেকে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়। একতরফা ওই নির্বাচনের বিরুদ্ধে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আন্দোলনের কর্মসূচি ঘোষনা করে। ওই কর্মসূচির অংশ হিসেবে ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় বিএনপির নেতাকর্মীরা ধুনট শহরে বিক্ষোভ মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌছে পথসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা করে। এছাড়া বিএনপির ব্যানারে অগ্নিসংযোগ করে উল্লাস করে তারা। ওইদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। সে সময় থানায় মামলা দিতে গেলে তা নেওয়া হয়নি। এখন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় মামলাটি করলেন বলে বাদি মামলার আরজিতে উল্লেখ করেছেন।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews