1. admin@bogurapost.com : admin :
বগুড়া নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক গ্রেফতার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২২২ বার

নিজস্ব প্রতিবেদক

 

সড়ক পারাপারের সময় দ্রুতগতির পিকআপের ধাক্কায় ষাটোর্ধ্ব বৃদ্ধ নিহত হয়েছেন। বগুড়া-নাটোর মহাসড়কে সড়ক দুর্ঘটনার পরপরই পিকআপসহ চালককে আটকের পর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ মে) রাত সোয়া ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন প্রামাণিক (৭০) উপজেলার কালাই-চাপর এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। আটক পিকআপ চালক রাজু মিয়া (২৫) বগুড়া সদরের নওদাপাড়ার আব্দুস সালামের ছেলে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ষাটোর্ধ্ব বৃদ্ধ কুন্দারহাটে নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনির সামনে বগুড়া-নাটোর মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় নাটোর থেকে বগুড়াগামী দ্রুতগতির পিকআপ ওই বৃদ্ধকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘাতক পিকআপ (বগুড়া ন-১১-১৬৭৯) ও চালককে আটক করে। খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে আসে। বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ৷ পিকআপ চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews