1. admin@bogurapost.com : admin :
বগুড়া পৌরসভার প্যানেল মেয়র পরিমলের বিরুদ্ধে সোয়া কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনে দুদকের চার্জশিট - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া পৌরসভার প্যানেল মেয়র পরিমলের বিরুদ্ধে সোয়া কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনে দুদকের চার্জশিট

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৪ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১, এবং সাবেক বিএনপি নেতা পরিমল চন্দ্র দাস এর বিরুদ্ধে ১ কোটি ২৫ লাখ  ৯৩ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন মামলায় চার্জশিট দাখিল করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক বগুড়ার উপ সহকারি পরিচালক মোঃ রোকনুজ্জামান তদন্ত শেষে গত ১৬ ফ্রেব্রুয়ারি স্বাক্ষরিত অভিযোগ পত্রটি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন।
পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস শহরের চেলোপাড়া এলাকার পরেশ চন্দ্র দাসের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের নির্দেশে অভিযুক্ত পরিমল চন্দ্র দাসের প্রতি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। তার প্রেক্ষিতে পরিমল চন্দ্র দাস ২০২৩ সালের ৩০ মার্চ দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ে তার সম্পদ বিবরণী দাখিল করেন। বিষয়টি অনুসন্ধানের পর দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান বাদি হয়ে একই বছরের ১০ ডিসেম্বর তৎকালীন বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে প্রায় সোয়া কোটি টাকার ও বেশি অবৈধ সম্পদ অর্জন করায় তাকে আসামি করে দুদক জেলা কর্যালয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যলয়ের উপ সহকারি পরিচালক মোঃ রোকনুজ্জামান তদন্ত শেষে পরিমল চন্দ্র দাসের নামে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটে ২৫ লাখ ৯৩ হাজার টাকা মুল্যমানের সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক গত ১৬ ফ্রেব্রুয়ারি স্বাক্ষরিত এই অভিযোগপত্র বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন।
দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে জানান, কাউন্সিলর পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের চার্জশিট রোববার আদালতে দাখিল করা হয়েছে।
উল্লেখ, পরিমল চন্দ্র দাস বগুড়া জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০২২ সালে দলীয় হাইকমান্ড থেকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews