1. admin@bogurapost.com : admin :
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রানু ও সম্পাদক কালাম আজাদ নির্বাচিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রানু ও সম্পাদক কালাম আজাদ নির্বাচিত

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩০৪ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে রেজাউল হাসান রানু ৭৯টি ভোট পেয়েছেন ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াসিকুর রহমান বেচান ৭৫টি ভোট পেয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ভোট পেয়েছেন ৮১টি এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শাহ লোটাস ৭১টি ভোট পেয়েছেন।

শনিবার রাতে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন: রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোস এবং মীর্জা সেলিম রেজা।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম।

দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ পদে তানভীর আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন: মহসীন আলী রাজু, এডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম, মুক্তার শেখ, গোলজার হোসেন মিটু, শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং হারুন অর রশিদ তালুকদার।

এদিকে, শনিবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ ভোট বিকেল ৪ টা পর্যন্ত প্রেস ক্লাবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ক্লাবের ১৬৮ জনের মধ্যে ১৫৮জন সদস্য নয়া নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।

কমিটির ২১টি পদের বিপরীতে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি প্যানেলে নির্বাচন হয়। সাংবাদিক ইউনিয়ন সমর্থিত জাতীয়তাবাদী ইসলামী ঐক্য প্যানেল হচ্ছে বেচান-কালামপ রিষদ এবং অন্যটি হচ্ছে রানু-লোটাস পরিষদ।

বিজয়ীদেরকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে। বগুড়াপোস্ট এর পক্ষ থেকে সকল বিজয়ীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews