1. admin@bogurapost.com : admin :
বগুড়া প্রেসক্লাবে ৩৬ জুলাই স্মরণে আলোকচিত্র-ভিডিও প্রদর্শনীর সমাপনি ও পুরস্কার বিতরণ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া প্রেসক্লাবে ৩৬ জুলাই স্মরণে আলোকচিত্র-ভিডিও প্রদর্শনীর সমাপনি ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৯৭ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া প্রেসক্লাবের আয়োজনে ৩৬ জুলাই স্মরণে ৫ দিনব্যাপী আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী ও প্রতিযোগীতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে প্রেসক্লাবের নতুন ভবনে অনুষ্ঠিত হয়।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বগুড়ার সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ প্রমুখ।

বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে এই প্রতিযোগীতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। তিনি দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। আলোচনা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চিত্র প্রতিযোগীতায় প্রথম হয়েছেন শফিকুল ইসলাম শফিক (দৈনিক করতোয়া), ২য় হয়েছেন মমিনুর রশিদ সাইন (দৈনিক বগুড়া) ও তৃতীয় হয়েছেন কামরুজ্জামান মমিন (দৈনিক বাংলাদেশ সমাচার)

ভিডিও প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা সন্মাননা স্মারক গ্রহণ করেন। তারা হলেন- মুক্তার শেখ (দৈনিক করতোয়া-অনলাইন), আল-আমিন (দৈনিক উত্তরের দর্পণ), মাজেদুর রহমান (এখন টিভি), রাজিব সেলিম (এখন টিভি), শফিকুল ইসলাম (এটিএন নিউজ), শাহাজাহান আলী বাবু (সারা বাংলা নিউজ), আজিজুল হাকিম রুমন (এটিএন বাংলা), তহমিদুর রহমান (দৈনিক কালের কণ্ঠ-অনলাইন), প্রতীক ওমর (দৈনিক মানবজমিন), মনির হোসেন (প্রত্যাশা প্রতিদিন), মামুন বারী (টিভি ক্যামেরা পার্সন), শাহ্ নেওয়াজ শাওন (সমকাল)।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews