আওয়ামী লীগের দোসর সৈয়দ কবির আহমেদ মিঠুর প্রার্থীতা বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রার্থী শহর শ্রমিক দলের সদস্য সচিব সামছুজ্জামান সামছু। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা যুবদল, স্বেচ্ছসেবকদল ও ছাত্রদল।
সামছুজ্জামান সামছু সংবাদ সম্মেলনে তার মৌখিক বক্তব্যে বলেন, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম বার্ষিক সাধারণ নির্বাচন আওয়ামী দোসর মুক্ত করতে হবে। দোসর সৈয়দ কবির আহমেদ মিঠুর প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনার বরাবর আবেদনও করা হয়েছে। নির্বাচন কমিশনারের কাছে দ্রুত আওয়ামীলীগের দোসর মিঠুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জোর দাবি করেন। সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, সৈয়দ কবির আহমেদ মিঠু কখনো জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগ এ ধরনের খোলস পাল্টানো মানুষ। বগুড়ার বিভিন্ন শ্রমিক সংগঠনকে প্রলোভন দিয়ে দখল করার চেষ্টা করছেন। সৈয়দ কবির আহমেদ মিঠুর কাছে অনেক কালো টাকা আছে, সে টাকায় সাধারণ শ্রমিক ভোটারদের কেনার চেষ্টা করছেন। এই আওয়ামী লীগের দোসররা নির্বাচিত হলে বিভিন্ন সময়ে মিথ্যা দাবি নিয়ে গাড়ি ও সড়ক বন্ধ রেখে সরকারের উপর চাপ সৃষ্টি করবে। সংবাদ সম্মেলন থেকে সাধারণ শ্রমিক ভোটারকে সাথে নিয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এই আওয়ামী লীগের দোসর সৈয়দ কবির আহমেদ মিঠুকে বয়কট ও অবাঞ্চিত ঘোষণা দেন । সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সাকিল, শহর শ্রমিক দলের আহবায়ক নুরুল হুদা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, শ্রমক দলের যুগ্ম সম্পাদক সাইদুল কবির, মোহাম্মদ আলী প্রমুখ।
Leave a Reply