1. admin@bogurapost.com : admin :
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক সাধারন সভা ২৪ এপ্রিল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক সাধারন সভা ২৪ এপ্রিল

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৭১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। নতুন বছরের ২৪ এপ্রিল সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,  বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন রেজিঃনং- ১২৬৬ এর ১২ তম ত্রি-বার্ষিক সাধারণ সভা গত ইং- ০৭/১০/২০২১ তারিখে অনুষ্ঠিত হয়। সাধারন সভার সিদ্ধান্ত মোতাবেক গত ইং- ২৬/১১/২০২১ তারিখ সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত সাধারন নির্বাচনে আমরা নির্বাচিত কার্যনির্বাহী কমিটি গত ইং- ০৪/১২/২০২১ তারিখ অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। আমরা দীর্ঘ প্রায় ০৩ বছর যাবৎ সুষ্ঠু ও সুন্দর ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করিয়া আসছি। এমতাবস্থায় কিছু শ্রমিক নামধারী মোঃ শহিদুল ইসলাম খোকন ও জাহিদুল ইসলাম তাদের অসৎ উদ্দেশ্য চরিত্রার্থ করার মানসে অত্র সংগঠন ও বর্তমান কমিটির বিরুদ্ধে নানা প্রকার মিথ্যা বানোয়াট ভিত্তিহীন খবর পত্র পত্রিকার মাধ্যমে অপপ্রচার করিতেছে। যাহা আদৌ সত্য নহে এবং অত্র সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের সহিত কোন মিল নাই। প্রত্যেক কমিটির মেয়াদকালীন সময়ে শহিদুল ইসলাম খোকন ও জাহিদুল ইসলাম ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করায় প্রত্যেক বারই তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় এবং নেতৃবৃন্দ ও সাধারন শ্রমিকের হাতে লাঞ্চিত হয়। যাহা পত্রিকায় প্রাকাশিত হয়। তাহার কিছু স্থির চিত্র সংযুক্ত করা হইল। কাজেই এইসব মিথ্য বানোয়াট ভিত্তিহীন খবর প্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি। অন্যাথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। সামনে পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদ-উল ফিতর আসছে। তারপরেও আমাদের গত সাধারন নির্বাচনের প্রতিশ্রুতি মোতাবেক আমরা অত্র সংগঠনের সংবিধানে বর্নিত নিয়ম অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ ০৩ বৎসর পূর্ণ হওয়ার পূর্বেই বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, সাবেক কর্মকর্তা এবং ১২ তম ত্রি-বার্ষিক সাধারন নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দি প্রার্থীদের সমন্বয়ে গত ২৫/১১/২০২৪ তারিখ সোমবার সকাল- ১০:০০ ঘটিকায় ইসলামপুর হরিগাড়ী, অত্র ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সেন্টার সম্মেলন কক্ষে ইউনিয়ের ১৩ তম ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকল নেতৃবর্গ ও প্রার্থীদের মতামতের ভিত্তিতে গত ইং- ৩০/১১/২০২৪ তারিখ রোজ- শনিবার অত্র ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির অনুষ্ঠিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক সাধারন সভা আগামী ইং- ১৮/০৪/২০২৫ তারিখ রোজ- শনিবার সকাল ১০ ঘটিকায় বগুড়া কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল চত্ত্বর, ভবের বাজার, চারমাথায় অনুষ্ঠিত হইবে। যাহা আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষনা করছি। কাজেই সকল সাধারণ শ্রমিকগনকে কাহারও কোন মিথ্যা কথায় কান না দিয়ে বা বিভ্রান্ত না হয়ে আগামী অনুষ্ঠিতব্য সাধারণ সভায় উপস্থিত হয়ে সাধারণ সভাকে সাফল্য মন্ডিত করার জন্য সকল সদস্যগনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এসময় সংগঠনের সভাপতি আব্দুল হামিদ মিটুল, কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews