1. admin@bogurapost.com : admin :
বগুড়া শহর জামায়াতের ফুটবল টুর্ণামেন্টের পর্দা উঠছে শুক্রবার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া শহর জামায়াতের ফুটবল টুর্ণামেন্টের পর্দা উঠছে শুক্রবার

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২২০ বার

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আগামী ২২ আগষ্ট শুক্রবার “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” শুরু হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এর নামে এই টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে শহর জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সামনে ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন। শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকসহ জামায়াত নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে খাসী পুরস্কার প্রদান করা হবে।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুখী, সমৃদ্ধশালী, দূর্নীতিমুক্ত, দুঃশাসন ও চাঁদাবাজমুক্ত, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা মনেকরি- চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের অগ্রণী ভূমিকা প্রয়োজন। দূর্নীতি, মাদক ও অপসংস্কৃতি থেকে যুবকদেরকে মুক্ত রেখে নৈতিক শক্তিতে বলিয়ান যুবসমাজ ছাড়া কাংখিত নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সেই লক্ষ্যে জামায়াতে ইসলামী যুবসমাজকে যুবশক্তিতে পরিনত করতে নানামুখী কর্মসূচী হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এর নামে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” আয়োজন করা হয়েছে। আগামী ২২ আগষ্ট শুক্রবার বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আওতাধীন ২১টি ওয়ার্ড, সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ৮টি পেশাজীবী শাখা সহ মোট ৪০টি দল নিয়ে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো ৫টি জোনে ভাগ হয়ে খেলায় অংশগ্রহন করবে। জোনগুলো হলো: শহীদ আনিছার রহমান পাশা জোন, শহীদ আব্দুল্লাহ আল-মামুন জোন, শহীদ আবু রূহানী জোন, শহীদ সাইফুল ইসলাম মামুন জোন এবং শহীদ আলমগীর হোসেন জোন।

আলতাফুন্নেছা খেলার মাঠ, নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠ, মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠ এবং উল্কামাঠে খেলা অনুষ্ঠিত হবে। নকআউট পদ্ধতিতে প্রতিটি জোন চ্যাম্পিয়ন ৫টি দল নিয়ে টুর্ণামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্ট সুন্দর ও আকর্ষনীয় করতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ম্যাচ প্রাণবন্ত এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ন হবে বলে আমরা আশা করছি। টুর্ণামেন্টের জোন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হবে। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে খাসী পুরস্কার প্রদান করা হবে। আমরা বগুড়ার সর্বস্তরের জনসাধারণকে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” উপভোগ করার জন্য মাঠে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে সাংবাদিক বন্ধুরাও প্রচারনার মাধ্যমে এই টুর্ণামেন্ট বাস্তবায়নে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করছি।” সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, আইন বিষয়ক সম্পাদক শাহীন মিয়া, কর্মপরিষদ সদস্য নিজাম উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী সফিক, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য অধ্যাপক হারুনুর রশিদ, মোকাম্মেল হক, মোস্তফা মোঘল, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম সোহেল প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews