নিজস্ব প্রতিবেদক
বগুড়া-২ ( শিবগঞ্জ) আসনের সাবেক জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) শরিফুল ইসলাম জিন্নাহ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দুদক’র সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।এদিন শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক’র সহকারী পরিচালক নুরুল ইসলাম।
এদিকে কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মো. জাকারিয়া। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুদক’র পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply