1. admin@bogurapost.com : admin :
বগুড়া শিবগঞ্জে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে প্রেমিক থানায়, আত্মহত্যার চেষ্টা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া শিবগঞ্জে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে প্রেমিক থানায়, আত্মহত্যার চেষ্টা

  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৬৭ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ায় প্রেমিক যুবককে থানায়। সেই থানার ভিতরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন৷ শনিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারে এ ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই যুবক সার্জারী বিভাগে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশংকামুক্ত।

ওই যুবকের নাম মাহাবুব হোসেন। পেশায় দিনমজুর মাহবুব শিবগঞ্জের নাটিমরিচাই গ্রামের আবু সালেহের ছেলে।  এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ।

তিনি জানান, পাশের গ্রামের এক তরুণীর সাথে মাহাবুবের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাতে মাহাবুব ওই প্রেমিকার বাসায় যায়৷ সেখানে যেয়ে ওই তরুণীর বাবাকে বিয়ের কথা জানায়। তখন ওই তরুণীর বাবা মাহাবুবের বাবা মা কে ফোনে তার ছেলেকে নিয়ে যাওয়ার কথা জানায় এবং তারা আসতে আপত্তি জানায়৷ তখন বাধ্য হয়ে ওই তরুণীর বাবা জাতীয় পরিসেবা ‘৯৯৯’ ফোন দেয়। পরে পুলিশ যেয়ে মাহাবুবকে নিয়ে আসে। যেহেতু কোন অভিযোগ ছিল না তাই সকালে মাহাবুবকে তার পরিবারের জিম্মায় দেয়া হবে বলে মাহাবুবের পরিবারকে জানানো হয়।  তবে বেলা ১১টার দিকে মাহাবুব নিজের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পুলিশ সিসিটিভি দেখে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মাহাবুবের বাবা আবুল হোসেন বলেন, সকালে থানায় যাওয়ার কথা ছিল। কিন্তু সময় মত যেতে পারিনি। মাহাবুব আত্মহত্যার চেষ্টা করছে এমন একটি ভিডিও ফুটেজ দেখেছি। এখন আমার ছেলে হাসপাতালে ভালো আছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews