1. admin@bogurapost.com : admin :
বগুড়া শেরপুরে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া শেরপুরে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৪৩৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুর উপজেলায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে হাইওয়ে পুলিশ ক্যাম্পের ২ সদস্যকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।
তাদেরকে রাতেই প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) সৈয়দ আবুল হাশেম। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) চন্দন চন্দ বর্মণ ও নারী কনস্টেবল হাবিবা।
জানা গেছে, সোমবার দুপুরে দৈনিক যুগান্তরের শেরপুর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম তথ্য সংগ্রহ করতে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে যান। এ সময় ক্যাম্পে সেন্টি হিসেবে দায়িত্বরত নারী কনস্টেবল হাবিবা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনার কিছুক্ষণ পর সাংবাদিক শহিদুল ইসলাম হাইওয়ে ক্যাম্পে যান। তখন উপপরিদর্শক চন্দন চন্দ বর্মণ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শরীরে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনা জানাজানি হলে শেরপুর উপজেলায় কর্মরত ২০-২৫ জন সাংবাদিক হাইওয়ে থানায় গিয়ে বিচার দাবি করেন।
হাইওয়ে পুলিশে বগুড়া অঞ্চল পুলিশ সুপার হাবিবর রহমান মঙ্গলবার বলেন, সোমবার দুপুরে হাইওয়ে ক্যাম্প চত্বরে দায়িত্ব পালনে দুজন সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় দুই প্রত্যাহার করা হয়েছে।  শেরপুর ক্যাম্প থেকে তাদের প্রত্যাহার করে বগুড়ার হাইওয়ে রিজিয়ন পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews