নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিতসোমবার সকালে বগুড়া মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথির বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশিষ পোদ্দার লিটন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার রেশমী। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সহধর্মিণী সঙ্গীতা রানী ঘোষ, শাখারিয়া ইউপি চেয়ারম্যান এনামুল হক রুমী, কৈচড় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান। এ টুর্ণামেন্টে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে বিজয়ী দল অংশ গ্রহন করছে।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply