1. admin@bogurapost.com : admin :
বগুড়া সদর উপজেলায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া সদর উপজেলায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৪১ বার

নিজস্ব প্রতিবেদক

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্তরে এ মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া -৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। পরে এক আলোচনা সভায় সদর উপজেলা নিবাহী কমকর্তা ইউএনও ফিরোজা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাংসদ রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মতলুবর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা আ জ মু আহসান শহীদ সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইশমত জাহান।এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলার স্টল গুলো পরিদর্শন করেন। এ মেলায় কৃষি প্রযুক্তির বিভিন্ন উপকরণ ও উদ্ভাবনের ১২ টি স্টল অংশ গ্রহন করেছে। শেষে প্রত্যককে প্রনোদনার ২০ কেজি সার ও ৫ কেজি আউষ ধানের বীজ উপজেলার ৯৫০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews