1. admin@bogurapost.com : admin :
বগুড়া সারিয়াকান্দিতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রব্বানী - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া সারিয়াকান্দিতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রব্বানী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়া সারিয়াকান্দিতে গোলাম রব্বানী নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) বিকেলে তাকে বগুড়া কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এরপর জানাজা শেষ হলে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেন পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের হেলাল প্রাং এর ছেলে গোলাম রব্বানী। সে সারিয়াকান্দি উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক পদে ছিলেন। তাকে একটি রাজনৈতিক মামলায় আটক করে সারিয়াকান্দি থানা পুলিশ। গোলাম রব্বানীর বাবা হেলাল প্রাং বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে হার্ট অ্যাটাকে মেডিক্যাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।  হেলাল প্রাং মরহুম মোহাম্মদ আলীর পুত্র।

এদিকে, পিতার জানাজায় যাতে অংশ নিতে পারেন এজন্য তিন ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়। গোলাম রব্বানী প্যারোলে মুক্তি পাবার পর তাকে কড়া পুলিশ পাহারায় তার গ্রামের বাড়িতে এনে তার পিতার জানাজায় অংশ নেয়ার সুযোগ করে দেন পুলিশ। এরপর জানাজা শেষে তার পিতাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হলে ফের তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews