ননদদের বিরুদ্ধে স্বামীকে লুকিয়ে রাখার অভিযোগে সোমবার বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর বাঁশহাটা গ্রামের হানিফা খাতুন। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি একজন শিক্ষিত মহিলা। আমার সাথে জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাগড়া ফকিরপাড়ার মৃত মহির উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৬) ৪/২/২০২৪ তারিখে মুসলিম শরিয়তের বিধান মোতাবেক ২,৫০,০০০ টাকা দেন মোহরানা ধার্য্যে রেজিঃকৃত কাবিন নামা মূলে বিবাহ্ হয়। এরপর স্বামীর বাড়িতে গিয়ে স্বামী-স্ত্রী রুপে ঘর সংসার করাকালে আমার ননদ-মোছাঃ তাজমহল ও মোছাঃ সেলিনা আমার শ্বশুর মহির উদ্দিনকে ভুল বুঝাইয়া আমার শ্বশুরের বিষয় সম্পত্তি হইতে আমার স্বামীকে বঞ্চিত করে তাদের নিজ নামে লিখিয়া লইয়া গোপন রাখে। অতঃপর আমার উক্ত দুই ননদ, তাহাদের স্বামী সহ কতিপয় বহিরাগত ব্যক্তিদের সহযোগীতায় গত ১৯/০৭/২০২৪ আমার শ্বশুর বাড়ীতে আসিয়া আমার স্বামীর সহিত ঝগড়া করিয়া আমাকে ও আমার স্বামীকে শ্বশুর বাড়ী হইতে তাড়িয়ে দিলে আমি স্বামী সহ আমার পিতার বাড়ী উত্তর বাঁশহাটায় অবস্থান করি। তথায় আমি সহ আমার স্বামী মোঃ গোলাম মোস্তফা (২৬) স্বামী-স্ত্রী রূপে ঘর সংসার করাকালে আমার উক্ত স্বামী মোঃ গোলাম মোস্তফা (২৬) গত ৭/০৯/২০২৪ দুপুর অনুমান টায় আমাকে কিংবা আমার বাবার বাড়ীর কাউকে কিছু না বলিয়া অজ্ঞাত স্থানে চলিয়া গিয়াছে। আমি সহ আমার পরিবারের সদস্যগন উক্ত তারিখের পর থেকে আমার স্বামীর সন্ধান করিয়া না পাওয়ায় আমার স্বামীর ব্যবহৃত মোবাইল নং-০১৩২০-৫৬৪১০১ তে রিং দিলে বন্ধ পাওয়া যায়। তৎপর আমি উক্ত বিষয়ে গত ৯/৯/২০২৪ তারিখে সোনাতলা থানায় একটি জি,ডি করি। উক্ত জি,ডি নং-৩৯৪। আমি জি,ডি করিবার পর আমার শ্বশুর বাড়ীর লোকদের সহিত যোগাযোগ করিলে তাহারাও আমার স্বামীর সন্ধান জানে না মর্মে আমাকে জানাইয়া আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করিতেছে এবং আমাকে মিথ্যা মামলায় জড়িত করিবার হুমকি- ধামকি প্রদান করিতেছে। উল্লেখ্য যে, আমার স্বামী মোঃ গোলাম মোস্তফা আমার নিকট থাকাকালে জনৈক ব্যক্তি ০১৭১৭-০১২৪১৭ নম্বর সিম হইতে আমার স্বামীর ব্যবহৃত ০১৩২০-৫৬৪১০১ তে রিং দিয়া বিভিন্ন প্রকার উস্কানীমূলক হুমকি ধামকি প্রদান করিতেছিলেন। এমতাবস্থায় আমি আপনাদের লিখনীর মাধ্যমে আমার স্বামীর ছবি সম্বলিত সংবাদ প্রচারের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে আমার স্বামীকে উদ্ধারের দাবি জানাচ্ছি।
Leave a Reply