বগুড়াপোস্ট ডেস্ক
ভারতের মেডিকেল ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশিদের জন্য কঠোরতা বাড়ানোর পর চীন সেই শূন্যতা পূরণে এগিয়ে এসেছে। বর্তমানে বাংলাদেশে চিকিৎসা ভিসার জন্য চীন একটি সুবিধাজনক প্রস্তাব দিচ্ছে, যা ভারতের বিকল্প হতে পারে।
বাংলাদেশের একাধিক সূত্র জানিয়েছে, আগস্ট মাস থেকে ভারত প্রতি কর্মদিবসে এক হাজারেরও কম মেডিকেল ভিসা দিচ্ছে, যা আগে ছিল ৫ হাজার থেকে ৭ হাজার। ভারতীয় ভিসার এ সীমিত সংখ্যার কারণে এখন অনেক বাংলাদেশি চিকিৎসার জন্য থাইল্যান্ড ও চীন যেতে শুরু করেছেন।
২০২৩ সালে ভারত ২০ লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা প্রদান করেছে, যার অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে। তবে এখন ভারতীয় ভিসা প্রক্রিয়ায় বিলম্বের কারণে চীন বাংলাদেশিদের জন্য সুযোগ তৈরি করছে।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, মেডিকেল ট্যুরিজমের সম্ভাবনা বিবেচনায় একদল বাংলাদেশি সম্প্রতি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান সফর করেছেন চিকিৎসা সেবা নিতে।
এদিক, চীনের পক্ষ থেকে আরো কিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। চীন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল চালু করার কথা ভাবছে এবং বাংলাদেশিদের জন্য চিকিৎসা সুবিধা আরো সহজ করে দেওয়ার পরিকল্পনা করছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও জানান, চীন বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরো গভীর করতে চায় এবং এ ক্ষেত্রে তৃতীয় পক্ষের প্রভাব বা লক্ষ্য নতুর কোনো বিষয় নয়।
এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকাররে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই মাসে চীন সফর করতে যাচ্ছেন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। চীনের ১৪টি কোম্পানি এরই মধ্যে বাংলাদেশে ২৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যা গত সময়কালে অন্য কোনো দেশের বিনিয়োগের তুলনায় সর্বোচ্চ।
সূত্র: রয়টার্স
Leave a Reply