নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এমন অবস্থায় বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশে বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক।
বিবৃতিতে তিনি বলেন, মহাসচিব বাংলাদেশে বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনাসহ বাংলাদেশের পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। মহাসচিব সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছেন এবং একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, মহাসচিব বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি সহিংসতার সমস্ত ঘটনার একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply