1. admin@bogurapost.com : admin :
বাংলাদেশের রফতানি যেন বাড়ে সেই পদক্ষেপ নেবো: প্রেস সচিব - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বাংলাদেশের রফতানি যেন বাড়ে সেই পদক্ষেপ নেবো: প্রেস সচিব

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন ক্রয়াদেশ স্থগিত নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি এমন কিছু পদক্ষেপ নেবো যেন বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না।

সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রফতানি আদেশ স্থগিত হচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমার মনে হয় এগুলো শর্ট টাইম। এগুলো প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি এমন কিছু পদক্ষেপ নেবো যেন বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না। এটুকু আমরা ব্যবসায়ীদের বলেছি।

তিনি বলেন, গতকালকে ব্যবসায়ীদের সঙ্গে খুবই ভালো একটা মিটিং হয়েছে।

সেখানে বিজিএমই’র সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যদের মধ্যে তপন চৌধুরী, নাসিম মঞ্জুর, লুবানা হক উপস্থিত ছিলেন। তাদেরকে বলেছি আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে যুক্তরাষ্ট্রে আমাদের রফতানি বাড়বে, কমবে না।

ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেওয়ার বিষয়ে এক প্রশ্নে জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমাদের চিঠিটাই একটা বড় মেসেজ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews