1. admin@bogurapost.com : admin :
বাবা-মা’কে টাকা পাঠানো কনস্টেবলকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাহবা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাবা-মা’কে টাকা পাঠানো কনস্টেবলকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাহবা

  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৬০ বার

বগুড়াপোস্ট ডেস্ক

একজন পুলিশ কনস্টেবল প্রতি মাসে বাবা-মা’কে ১০ হাজার টাকা পাঠান- এমন কথা শুনে ঐ পুলিশ কনস্টেবলকে বাহবা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এক ভিডিওতে দেখা যায়- একটি অনুষ্ঠানে ঐ পুলিশ কনস্টেবল নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন- এমন সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ঐ পুলিশ কনস্টেবলকে জিজ্ঞেসা করেন- কয় টাকা জমাও। বেতন পাও কত? বাবা-মা’কে কত দাও। জিপি ফান্ডে কত জমাও। কত টাকা জমছে এমনসহ আরো অনেক প্রশ্ন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জবাবে পুলিশ কনস্টেবল বলেন, বেতন পায় ১৬২২০ টাকা। প্রতি মাসে বাবা-মা’কে ১০ হাজার টাকা পাঠায়। জিপি ফান্ড কিছু টাকা কেটে রাখে। আর একটা ব্যাংকে কিছু জমায়। সেখানে ৫ থেকে ৬ হাজার টাকা জমেছে।

অন্য প্রশ্নের জবাবে কনস্টেবল বলেন, নতুন চাকরি। দেড় বছর হয়েছে। টাকা জমানো বাড়াবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিয়ের জন্য তো টাকা জমানো দরকার। না যৌতুক নিবে। তখন পুলিশ কনস্টেবল বলেন, না যৌতুক নেব না। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে জমাতে হবে তো তাহলে। দেড় বছর চাকরির বয়সে কমপক্ষে ১৫ থেকে ১৮ হাজার টাকা জমাতে হবে।

তখন পুলিশ কনস্টেবল বলেন, এখন থেকে আর একটু বাড়াব। পরে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেন কয় ভাই-বোন? জবাবে পুলিশ কনস্টেবল বলেন, দুই ভাই, দুই বোন। গুড; ভালো করে চাকরি করো।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews