1. admin@bogurapost.com : admin :
বিএনপি নেতার বিরুদ্ধে স্কুল মাঠ দখলের অভিযোগ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিএনপি নেতার বিরুদ্ধে স্কুল মাঠ দখলের অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার

বরগুনা প্রতিনিধি

বরগুনায় বিএনপির ওয়ার্ড সভাপতি জাহিদ মাস্টারের নেতৃত্বে আমতলী উপজেলার আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দখল করার অভিযোগ উঠেছে। এছাড়াও সেখানে দোকান নির্মাণ করেছেন বলে অভিযোগ। ঈদের ছুটিতে পুলিশি বাধা উপেক্ষা করে দেশীয় অস্ত্র ও লোকজন নিয়ে পুরনো একটি দোকান সরিয়ে ফেলেন বলেও বিদ্যালয় কর্তপক্ষের দাবি।

জানা গেছে, উত্তর সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহিদ মাস্টারের দুঃসম্পর্কের এক আত্মীয়ের কয়েক শতাংশ জমি ছিল স্কুলের খতিয়ানে। ১৯৯৬ সালে সেই জমি লিখিতভাবে স্কুলে দান করেন এবং ভবিষ্যতে আর দাবি করবেন না বলেও উল্লেখ করেন তার চাচা ফজলুল হক হাওলাদার।

সরেজমিনে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পরে জাহিদ মাস্টার তার দল বিএনপির প্রভাব দেখিয়ে স্কুলের জায়গা দখলের জন্য পায়তারা করতে থাকে। গত ২৯ মার্চ সাহরির পরে জাহিদ মাস্টার তার ভাই মিজানুর রহমান ও ভাতিজা মিঠু হাওলাদার সহ তাদের দলবল নিয়ে জোরপূর্বক বিদ্যালয় মাঠের মধ্যে ঘর নির্মাণ করেন। এছাড়া পাশেই মন্টু খানের ঘর ভাঙচুর করে রাস্তার উপর ফেলে রেখে সেখানে ঘর নির্মাণ করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে  ইউনিয়ন বিএনপির সভাপতিকে জানানো হয়। তিনি জাহিদ মাস্টারকে জোরপূর্বক ঘর তুলতে নিষেধ করেন। কিন্তু জাহিদ মাস্টার তার কথায় কর্ণপাত করেনি।

এ বিষয়ে আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান, জাহিদ মাস্টার লোকজন নিয়ে বিদ্যালয়ের মাঠ দখল করার সংবাদ পেয়ে বিষয়টি ইউএনও ও থানায় অভিযোগ করেছি।

পুলিশ  ঘটনার সত্যতা পেয়েছে। এবং ঘর নির্মাণ করতে নিষেধও করে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে জাহিদ মাস্টার দেশীয় অস্ত্রসহ তার বাহিনী নিয়ে বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর নির্মাণ অব্যাহত রেখেছে। এ বিষয়ে পুনরায় ইউএনও বরাবর অভিযোগ দিয়েছেন বলে জানান মজিবুর রহমান।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বায়িত্ব থাকা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান বলেন, আঠারোগাছিয়া বিদ্যালয় মাঠে ঘর নির্মাণের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছিল। পবিত্র ঈদুল ফিতরের ছুটির সুযোগ নিয়ে ঘর নির্মাণ করার আরও একটি অভিযোগ পেয়েছি

তিনি আরও বলেন, বিদ্যালয় মাঠ দখল করে ব্যক্তিগতভাবে ঘর নির্মাণের সুযোগ নেই। বিষয়টি নিয়ে আমরা কাজ করতেছি। জমি-জমার কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews