বগুড়াপোস্ট ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যদের যেভাবে উপস্থিত করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আজ ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাদের সাবজেলে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কী- এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে এসেছেন, ওনাদের নিয়ে আসা হয়েছে। সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান যেভাবে সহযোগিতা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, সেটা আমরা খুবই পজিটিভলি (ইতিবাচকভাবে) দেখছি।
তিনি বলেন, সাবজেলে কেন রাখা হয়েছে বা তাদের কোথায় রাখা হবে- এ বিষয়টি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। তারা যেটিকে উপযুক্ত মনে করবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। এ বিষয়ে মন্তব্য করা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না।
Leave a Reply