1. admin@bogurapost.com : admin :
বিজয় ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বিজয় ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ফ্লোরিডায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দেন তিনি।

যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। তবে এরই মধ্যে দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় ট্রাম্প জয় পেয়েছেন।

ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন। পূর্বাভাসে জানিয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে রয়েছে ২২৬ ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্ট হতে উভয় প্রার্থীর জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট। সে হিসেবে ট্রাম্প-ই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বাকি এখনো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews